তারেক মাসুদ ও মিশুক মুনীর মামলায় সাক্ষ্য গ্রহণে ধীর গতি

মানিকগঞ্জ প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০১৬, ১৯:০৪আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৬, ১৯:০৪

তারেক মাসুদ ও মিশুক মুনীর মামলায় সাক্ষ্য গ্রহণে ধীর গতি সড়ক দুর্ঘটনায় বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচ জন নিহতের মামলায় সাক্ষ্য প্রদানে দীর্ঘ সূত্রিতায় মামলা চূড়ান্ত পর্যায়ে নিতে বিলম্ব হচ্ছে। সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আল মাহামুদ ফায়জুল কবীরের আদালতে মিন্টু মিয়ার নামের এক পুলিশ কনস্টেবলের সাক্ষ্য গ্রহণ করা হয়।
এ সময় অভিযুক্ত বাস চালক জমির হোসেন উপস্থিত ছিলেন। তবে ঘিওর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ-উল-ইসলামসহ আরও চারজন আদালতে আসার কথা থাকলেও তারা অনুপস্থিত ছিলেন। এই মামলায় রাষ্ট্রপক্ষ ৩৯ জনকে সাক্ষী করেছে। এর মধ্যে সোমবার পর্যন্ত  ২০ জনের সাক্ষ্য নেওয়া সম্ভব হয়েছে।
মিশুক মুনীর ও তারেক মাসুদের আইনজীবী আশরাফুল ইসলাম মনি জানান,পুলিশের অনীহাসহ নানা কারণে মামলাটি দীর্ঘ সূত্রিতায় পড়েছে। এ কারণে পাঁচ বছর হয়ে গেল কিন্তু মামলাটি শেষ করা যায়নি।

/এমডিপি/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের