ছেলের খোঁজে বিভিন্ন হাসপাতালে ঘুরে বেড়াচ্ছেন তিনি

জাকিয়া আহমেদ
১০ সেপ্টেম্বর ২০১৬, ১২:২৩আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৬, ১৬:১৮

ছবি হাতে ছেলেকে খুঁজে বেড়াচ্ছেন দিলীপ দোম

গাজীপুরে টঙ্গীতে বিসিক শিল্প এলাকায় শনিবার ভোরে টাম্পাকো ফয়লস লিমিটেড নামের প্যাকেজিং একটি কারখানায় বয়লার বিস্ফোরণের পর থেকে রাজেশ দোম নামের এক কর্মী নিখোঁজ রয়েছেন। তার সন্ধানে বিভিন্ন হাসপাতালে ঘুরে ঘুরে টঙ্গী থেকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে এসেছে তার পরিবার। তবে এখনও সন্ধান মেলেনি রাজেশের।

রাজেশের বাবা দিলীপ দোম ওই কারখানার পাশের একটি প্রতিষ্ঠানে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করেন। তিনি বাংলা ট্রিবিউনকে জানান, রাজেশ গত তিন বছর ধরে ওই কারখানায় কাজ করে। শনিবার সকাল ছয়টা থেকে তার কাজ শুরু করার কথা ছিল। ঠিক সময়ে সে বাড়ি থেকে বের হয়। কিন্তু বিস্ফোরণের পর থেকে তার আর খোঁজ পাওয়া যাচ্ছেনা। তিনি জানান, ছেলের সন্ধানে তার ছবি নিয়ে বিভিন্ন হাসপাতালে খোঁজ নেওয়া হয়েছে। তবে রাজেশের খোঁজ মেলেনি।

রাজেশের জন্য মায়ের আহাজারি

দিলীপ দোম জানান, দুই ভাইয়ের মধ্যে রাজেশ ছোট। এক বছর আগে সে বিয়ে করেছে। তার স্ত্রী পাঁচ মাসের অন্তঃসত্তা। স্বামী নিখোঁজ হওয়ার খবর শুনে সে একটু পরপরই জ্ঞান হারিয়ে ফেলছে।

শনিবার ভোরে বয়লার বিস্ফোরণের ঘটনাটি ঘটে। বিস্ফোরণে দগ্ধ হয়ে অন্তত ২১ জন নিহত হয়েছেন। এই ঘটনায় হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী, হাসপাতাল ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

/জেএ/এআরএল/

আরও পড়ুন: 

টঙ্গীতে বয়লার বিস্ফোরণে নিহত অন্তত ১৮

বিস্ফোরণের পর ধসে গেছে টঙ্গীর ওই কারখানা

সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের