জঙ্গি নির্মূলে বিদেশিদের সহযোগিতার প্রয়োজন হয় না: নৌমন্ত্রী

মাদারীপুর প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০১৬, ২১:২২আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৬, ২১:২২

জঙ্গি নির্মূলে বিদেশিদের সহযোগিতার প্রয়োজন হয় না: নৌমন্ত্রী বাংলাদেশে জঙ্গি নির্মূল করতে বিদেশিদের সহযোগিতার প্রয়োজন হয় না বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। তিনি বলেন, আইনশৃঙ্ক্ষলা বাহিনীর সদস্যরা যেখানেই জঙ্গিদের পাচ্ছে, সেখানেই তাদের বিনষ্ট করে দিচ্ছে।

বুধবার বিকেলে মাদারীপুরের চরমুগরিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডা.আব্দুল মান্নান সেতু ভিত্তি প্রস্তর উদ্ধোধন শেষে তিনি এসব কথা বলেন।

নৌমন্ত্রী বলেন,দেশের যেখানে জঙ্গি কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে, সেখানেই আইন-শৃঙ্ক্ষলা বাহিনীর সদস্যরা তাদের কার্যকলাপ শুরুর আগেই ধ্বংস করছে। জঙ্গিদের যেখানেই পাওয়া যাবে সেখানেই তাদের প্রতিহত করা হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার রয়েছে। তাই জঙ্গিরা এখন মাথা গোজার স্থান পাচ্ছে না।

এসময় স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের এলজিইডির ঢাকা বিভাগের তত্তবধায়ক প্রকৌশলী একেএম শাহাদাত হোসেন, মাদারীপুরের জেলা প্রশাসক মো.কামাল উদ্দিন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের মাদারীপুরের নির্বাহী প্রকৌশলী মলয় কুমার চক্রবর্তীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন এরই নাম ধর্মীয় সম্প্রীতি

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের