গারদখানায় নূর হোসেনের সঙ্গে আসামির হাতাহাতি

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০১৬, ১৬:১৩আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৬, ১৬:১৩

নূর হোসেন নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের মামলায় জেরার বিরতির সময়ে এজলাশের ভেতরে লোহার খাঁচার গারদখানায় প্রধান আসামি নূর হোসেনের সঙ্গে এক আসামির বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। ওই সময় নূর হোসেনের অনুগামী  আসামিরা ওই আসামিকে বেধড়ক মারধর করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শনিবার দুপুর আড়াইটায় নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের ভেতরে গারদখানায় ওই ঘটনা ঘটে। তখন সাত খুনের দুটি মামলায় তদন্তকারী কর্মকর্তাকে জেরার বিরতি চলছিল। বিচারক ও সংশ্লিষ্টরা ওই সময় এজলাস কক্ষে উপস্থিত ছিলেন না।

বিগত সাক্ষ্য ও জেরার সময়ে অসুস্থতার দোহাইয়ে নূর হোসেন আদালতের অনুমতি ‍নিয়ে বাইরে টুলে বসে থাকলেও শনিবার আদালত সেই অনুমতি না দেওয়ায় নূর হোসেন, র‌্যাবের চাকরিচ্যুত তিন কর্মকর্তা তারেক সাঈদ, আরিফ হোসেন ও এম এম রানাসহ ২৩ আসামি গারদখানার ভেতরেই ছিলেন।

প্রত্যক্ষদর্শীর জানান, এজলাস কক্ষের গারদখানাতে ২৩ আসামি উপস্থিত ছিলেন। দুপুরে বিরতির সময়ে তাদের জন্য ২৩টি বিরিয়ানির প্যাকেট আনা হয়। তখন আসামি র‌্যাবের হাবিলদার এমদাদ হোসেন বাথরুম করতে যান। তিনি এসে খাবারের প্যাকেট না পেয়ে হৈচৈ শুরু করেন। নূর হোসেনের সঙ্গে এমদাদের বাকবিতণ্ডার একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি ও ধাক্কাধাক্কি শুরু হয়। একে অপরকে চপেটাঘাতও করেন। পরে নূর হোসেনের অনুগামী আসামি মর্তুজা জামান চার্চিল, আলী মোহাম্মদসহ অন্যরা এসে এমদাদকে মারধর করেন। তখন পুলিশ এসে তাদের নিবৃত্ত করে।

আদালতের আসামিদের নিরাপত্তার দায়িত্ব পালন করা ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) শাহজালাল জানান, খাবার নিয়ে আসামিদের মধ্যে বাক্য বিনিময় হয়েছে তখন হয়তো ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

উল্লেখ্য, এর আগেও নূর হোসেনের বিরুদ্ধে সাক্ষীদের চোখ রাঙানিসহ নানা অভিযোগ ওঠে।

আরও পড়ুন:
‘টাম্পাকোর দুর্ঘটনা গ্যাস থেকে নয়’

কুষ্টিয়ায় আ.লীগের দুইপক্ষের সংঘর্ষে নিহত ২

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের