জামিনে মুক্তি পেলো সখীপুরের স্কুলছাত্র সাব্বির

টাঙ্গাইল প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০১৬, ২০:৪০আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৬, ০৮:৪২

টাঙ্গাইল টাঙ্গাইলের সখীপুরের স্কুলছাত্র সাব্বির জামিনে মুক্তি পেয়ে জেলহাজত থেকে বের হয়েছে। রবিবার বিকালে হাইকোর্ট থেকে জামিনের কাগজ টাঙ্গাইল জেলে আসলে সে জেলহাজত থেকে মুক্তি পায়। গত ২০ সেপ্টেম্বর হাইকোর্ট তাকে জামিন দেন।

সাব্বিরের বাবা সখীপুর উপজেলার প্রতিমাবংকী গ্রামের শাহিনুর আলম  তাকে জেল গেইট থেকে গ্রহণ করেন।

টাঙ্গাইলের জেলসুপার মোহাম্মদ মনজুর হোসেন বলেন, ‘আমরা আজ  (রবিবার) হাইকোর্টের জামিনের কপি পাওয়ার পর প্রয়োজনীয় প্রসিডিউর মেইনটেইন করে সাব্বিরকে তার বাবার হাতে তুলে দেই।’

সাজার বিষয়ে সাব্বির বলে, ‘আমি নিরপরাধ। আমি কোনও নেশার সঙ্গে জড়িত নই। আমার কাছে নেশা জাতীয় কোনও কিছুই ছিল না। পুলিশ আমাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। আমাকে মারধর করে। দুইদিন পরে আমাকে মাদক মামলায় দুই বছরের কারাদণ্ড দেয়।’

সংসদ সদস্যকে হুমকির বিষয়ে সে বলে, ‘আমি কাউকে কোনও হুমকি দেই নাই। মোবাইল আমার কাছে ছিল না। এই সময় অন্য কেউ আমার মোবাইল থেকে হুমকি দিয়ে থাকতে পারে।’

এ বিষয়ে সাব্বিরের বাবা শাহিনুর আলম বলেন, ‘আমরা গরিব মানুষ। ন্যায় বিচারের স্বার্থে সরকারের সহযোগিতা চাই।’

উল্লেখ্য, টাঙ্গাইলের সখীপুরে সাব্বিরকে সাজা দেওয়ার ঘটনা নিয়ে ধুম্রজালের সৃষ্টি হয়। বেশ কয়েকটি পত্রিকায় তথ্য প্রযুক্তি আইনে সাব্বিরকে সাজা দেওয়ার কথা উল্লেখ করা হলেও মাদক দ্রব্য মামলায় তাকে সাজা দেওয়া হয় বলে জানিয়েছিলেন সখিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা।

এ সংক্রান্ত আগের খবর:
স্কুলছাত্রের সাজা: এবার ‘গাঁজার গল্প’ শোনালেন ইউএনও

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের