নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে যৌতুক মামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০১৬, ২৩:০০আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৬, ২৩:০০

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জে গৃহবধূকে শারীরিক নির্যাতন ও মারধরের অভিযোগে পুলিশের একজন এসআইয়ের বিরুদ্ধে যৌতুক মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের মিশনপাড়া এলাকার তার স্ত্রী সোনিয়া ভূইয়া মলি বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন।
অভিযুক্ত মো. মোখলেছুর রহমান ময়মনসিংহ জেলার ফুলপুর থানার বাসটি এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে। বর্তমানে তিনি টাঙ্গাইল জেলায় এসআই হিসেবে কর্মরত আছেন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, মোখলেছুরের স্ত্রী সোনিয়া আদালতে এ ব্যাপারে অভিযোগ করেছিল। আদালতের নির্দেশনায় স্ত্রী নির্যাতনের অভিযোগে মোখলেছুর রহমানের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে। তা তদন্ত করে দেখা হচ্ছে। মামলায় উল্লেখ করা হয়েছে ৫ লাখ টাকা যৌতুকের দাবিতে প্রায় সময় তাকে মারধর করা হতো। এমনকি প্রাণনাশের হুমকিও দেওয়া হতো।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের