রাজবাড়ীতে যৌন নির্যাতনকারীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

রাজবাড়ী প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০১৬, ০৫:০৫আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৬, ০৫:০৫

গ্রেফতার হওয়া রমজান রাজবাড়ী জেলা শহরে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতন করার অভিযোগে এক তরুণকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে দিয়েছে স্থানীয় লোকজন। বুধবার সকাল সোয়া ৮টার দিকে শহরের লক্ষীকোল এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ওই তরুণের নাম রমজান মল্লিক (২০)। তার বাড়ি দাদশী ইউনিয়নের জয়রামপুর গ্রামে।

রাজবাড়ী সদর থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে ওই ছাত্রী প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিলো। লক্ষীকোল এলাকার ইন্তাজ উদ্দিন সড়কের জনৈক গোপাল সাহার বাড়ির সামনে পৌঁছালে রমজান তার শরীরে হাত দেয়। এ সময় ছাত্রীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে রমজান পালানোর চেষ্টা করে। পরে স্থানীয়রা গণপিটুনি দিয়ে রমজানকে পুলিশের হাতে তুলে দেয়।

এ ঘটনায় ছাত্রীর এক স্বজন বাদি হয়ে রাজবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছে।

/এআরএল/

আরও পড়ুন: 

ডিএমপির সার্ভারে ভাড়াটিয়াদের ডাটা এন্ট্রি করছেন নীলক্ষেতের ব্যবসায়ীরা! (ভিডিও)

সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের