সেতুর রেলিং ভেঙে ধলেশ্বরীতে পড়ে যাওয়া মাইক্রোবাসটি শনাক্ত, চালক নিখোঁজ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০১ অক্টোবর ২০১৬, ১৪:৫১আপডেট : ০১ অক্টোবর ২০১৬, ১৪:৫১

ডুবে যাওয়া মাইক্রোবাস উদ্ধারে অভিযান মুন্সীগঞ্জের মুক্তারপুরে ষষ্ঠ বাংলাদেশ চীন মৈত্রী সেতুর রেলিং ভেঙে ধলেশ্বরী নদীতে পড়ে যাওয়া প্রাইভেটকারটি শনাক্ত করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিদল। শনিবার সকাল ১০ টার দিকে সেতুর পিলারের কাছে নদীর মধ্যে দুর্ঘটনা কবলিত প্রাইভেটটির সন্ধান পান তারা। তবে মাইক্রোবাসের ভেতরে কোনও মৃতদেহ পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন মুক্তারপুর নৌপুলিশ ফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই মোশারফ হোসেন। ডুবে যাওয়া মাইক্রোবাস উদ্ধারে অভিযান
এদিকে দুর্ঘটনার সময় মাইক্রোবাসে চালকসহ অন্তত তিনজন ছিল বলে ধারণা করা হলেও ওই গাড়ির প্রকৃত চালক মোহাম্মদ রুবেল জানিয়েছেন, দুর্ঘটনার সময় জালালউদ্দিন রুমি নামের একজন মাইক্রোবাসটি চালাচ্ছিলেন। আর কোনও যাত্রী ছিল না। পরে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে মাইক্রোবাসহ ধলেশ্বরী নদীতে পড়ে যান জালালউদ্দিন রুমি।
শুক্রবার মধ্যরাত পৌনে ১ টার দিকে ধলেশ্বরী নদীতে মাইক্রোবাসটি পড়ে যাওয়ার এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। ডুবে যাওয়া মাইক্রোবাস উদ্ধারে অভিযান

ক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মোশারফ হোসেন জানান, মুক্তারপুর পাশের পশ্চিম দিকের রেলিং ভেঙে প্রাইভেটকারটি ধলেশ্বরীতে পড়ে ডুবে যায়। ঘটনার পর রাত ২ টার সময় নদীর তলদেশ প্রায় ৬০ ফুট পানির গভীরে মাইক্রোবাসটির বাম্পার পাওয়া যায়। পরে শনিবার সকাল সাড়ে ৯ টায় দ্বিতীয় দফায় উদ্ধার কাজ শুরু হলে ১০ টার দিকে প্রইভেটকারটি শনাক্ত করে ডুবুরিদল।  তবে সন্ধান মিলেনি নিখোঁজ জালালউদ্দিন রুমির।

আরও পড়ুন- 

৩৩ মিনিটের অভ্যর্থনা, ৬ ঘণ্টার যানজট!

/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী