নতুন সৃজনশীল প্রশ্নপদ্ধতি বাতিলের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ

কিশোরগঞ্জ প্রতিনিধি
০২ অক্টোবর ২০১৬, ১৬:০৭আপডেট : ০২ অক্টোবর ২০১৬, ১৭:১৯

নতুন সৃজনশীল প্রশ্নপদ্ধতি বাতিলের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ নতুন সৃজনশীল প্রশ্ন পদ্ধতি বাতিলের দাবিতে কিশোরগঞ্জে স্কুল ও কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। রবিবার সকাল থেকে জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা এ বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।

সকালে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নতুন সৃজনশীল প্রশ্নপদ্ধতি বাতিলের দাবিতে জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজ প্রাঙ্গনে এসে জমায়েত হয়। পরে দুপুর ১২টার দিকে ‘কিশোরগঞ্জের শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষীণ করে শহরের গৌরাঙ্গবাজার মোড়ে এসে জমায়েত হয়। এসময় তারা সড়ক অবরোধ করে সমাবেশ করে। সেখানে আধ ঘণ্টা অবস্থান করে শিক্ষার্থীরা ঈশা খা রোডে সড়ক অবরোধ করে আবারও সমাবেশ করে। পরে পুলিশ তাদের সরিয়ে দিলে আধাঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। পরে সেখান থেকে মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যায় শিক্ষার্থীরা। সেখানে নতুন সৃজনশীল প্রশ্ন পদ্ধতি বাতিলের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়। কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো.আজিমুদ্দিন বিশ্বাস স্মারকলিপি গ্রহণ করেন।

স্মারকলিপি ও সমাবেশে শিক্ষার্থীরা অভিযোগ করে, সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় ষষ্ঠ থেকে এইচএসসি পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে নতুন সৃজনশীল প্রশ্ন পদ্ধতিতে সাধারণ বিষয়ে ৬টি প্রশ্নের স্থলে ৭টি প্রশ্ন এবং গ্রুপ বিষয়গুলোর ক্ষেত্রে ৪টি প্রশ্নের স্থলে ৫টি প্রশ্নের নিয়ম চালুর ঘোষণা দেয়। সৃজনশীল পদ্ধতিতে ৭টি প্রশ্নের উত্তর দেওয়া অত্যন্ত কষ্টকর ও সময়সাধ্য হওয়ায় শিক্ষার্থীরা এ কারণে পরীক্ষায় ভালো ফল অর্জন করতে ব্যর্থ হবে। এছাড়া শিক্ষা বর্ষের শেষ দিকে হঠাৎ করে নতুন নিয়ম চালুর কারণে শিক্ষার্থীরা বিপাকে পড়বে এবং তা শিক্ষার মানের উপর নেতিবাচক প্রভাব ফেলবে।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের