যৌতুকের দাবীতে স্ত্রী শামীম আরাকে হত্যার অভিযোগে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুড়ি পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত পুলিশের কনষ্টেবল কে বি মুরাদ হোসেনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক হাছিনা রৌশন জাহানএর আদালতে নিহত শামিম আরা ভাই মো. মাসুদ রানা বাদী হয়ে মঙ্গলবার এই মামলাটি দায়ের করেন। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে স্পেশাল পিপি একেএম নুরুল হুদা রুবেল এই তথ্য নিশ্চিত করেছেন।
মামলার আসামীরা হলেন পুলিশ কনেষ্টবল কে বি মুরাদ হোসেন, তার পিতা সাবেক পুলিশ সদস্য আব্দুল বাতেন,ভাই পুলিশ সদস্য রাসেল হোসেন(আপেল) ও চাচা পুলিশের হাবিলদার আব্দুস সালাম। বিচারক অভিযোগ আমলে নিয়ে দৌলতপুর থানাকে মামলাটি এফআইআর হিসেবে গন্য করার নির্দেশ দেন।
উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর রাতে ডিউটি শেষে ভোর ৪ টার দিকে সদর উপজেলার বাসায় যান মুরাদ। এসময় তার স্ত্রী বাসার গেট খুলে দেওয়ার সময় গেটের মধ্যে জোরে ধাক্কা লাগে মুরাদের গাড়ির। গাড়িটি পুলিশের রিকুইজিশন নেওয়া একটি লেগুনা। এ সময় বাড়ির গেটের দেয়াল ভেঙে শামীম আরার ওপর পড়লে গুরুতর আহত হন। এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
/এইচকে/
পড়ুন: মিনিবাস খাদে পড়ে নিহত ৩







