গাজীপুরে র‌্যাবের অভিযান: দুই জঙ্গি নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ অক্টোবর ২০১৬, ১১:১৩আপডেট : ০৮ অক্টোবর ২০১৬, ১২:১৫

গাজীপুরে অভিযান গাজীপুরের পশ্চিম হারিনালের একটি বাসায় র‌্যাবের অভিযানে দুই জঙ্গি নিহত হয়েছে। সেখান থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান এই তথ্য নিশ্চিত করেছেন।  

মুফতি মাহমুদ খান জানান, অভিযান চলার সময় র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে দুই জঙ্গি নিহত হয়েছে। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে। ঘটনাস্থলে আরও অস্ত্র বা কোনও জঙ্গি লুকিয়ে আছে কিনা তার অনুসন্ধান চলছে।

র‌্যাব-১ এর উপ পরিচালক মাহিউল ইসলাম জানান, বেলা পৌনে ১২টার দিকে ওই বাড়ির ভেতর থেকে একটি এ কে- ৪৭, বোমা তৈরির সরঞ্জাম, একটি ল্যাপটপ, একটি চাপাতি ও বেশ কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য গাজীপুরের পশ্চিম হারিনালের একটি বাসায় জঙ্গি আস্তানা সন্দেহে শনিবার ভোরে অভিযান চালায় র‌্যাব। স্থানীয় পুলিশও অভিযানে র‌্যাব সদস্যদের সঙ্গে অংশ নেয়। গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার রেজাউল হাসান এই তথ্য নিশ্চিত করেন।

খন্দকার রেজাউল হাসান বলেন, ঢাকা থেকে র‌্যাবের একটি দল শনিবার (৮ অক্টোবর) ভোররাত থেকে পশ্চিম হারিনালের একটি বাসায় অভিযান চালায়।

আরও পড়ুন:

‘অভিযোগ করলে গুম করে ফেলবো’

আকাশপথে অস্ত্র পাচার: শুল্ক গোয়েন্দাদের উদ্বেগ

/এনএল/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের