শ্রীপুরে ড্রেজার ডুবি: নিখোঁজ ২ শ্রমিকের লাশ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি
২০ অক্টোবর ২০১৬, ১৮:৩৫আপডেট : ২০ অক্টোবর ২০১৬, ১৮:৪২

শ্রীপুরে ড্রেজার ডুবি: নিখোঁজ ২ শ্রমিকের লাশ উদ্ধার গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী শীতলক্ষ্যা নদীতে নিখোঁজের তিনদিন পর দুই বালু শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহষ্পতিবার সকালে নদীর বরামা কাচারপাড়া এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

নিহত সোহাগের (৩০) বাড়ি বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার পুরকাদিরচর গ্রামে। রুবেল (২৯) বাগেরহাট জেলার বাসিন্দা।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই ) শহীদুল্লাহ জানান, দীর্ঘদিন ধরে বরমী এলাকার রফিক মুন্সি  রাতে নদীতে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করতো। গত সোমবার রাত ২টার দিকে একইভাবে বালু উত্তোলন করার সময় সাত বালু শ্রমিকসহ ড্রেজারটি ডুবে যায়। এতে ওই দুজন শ্রমিক নিখোঁজ হন।  খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিস অ্যাণ্ড সিভিল ডিফেন্সের ৫ সদস্যের একটি ডুবুরিদল সোমবার রাতেই উদ্ধার নামে। বৃহষ্পতিবার সকাল ৭টার দিকে বরামা কাঁচারপাড়া এলাকা থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় বরমী এলাকার বালু ব্যবসায়ী হাজী রফিক মুন্সী ও ড্রেজার মালিক হাবিবুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।

লাশগুলো গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন এসআই শহীদুল্লাহ।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের