মুন্সীগঞ্জে ‘মা ইলিশ’ ধরায় ১৪ জেলের কারাদণ্ড

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৫ অক্টোবর ২০১৬, ০২:১৩আপডেট : ২৫ অক্টোবর ২০১৬, ০২:১৬
image

মুন্সীগঞ্জ নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট এলাকা থেকে ১৬ জেলেকে আটক করে পুলিশ। এদের মধ্যে ১৪ জনকে কারাদণ্ড এবং দুইজনকে আর্থিক জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
সোমবার দুপুরে লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট সংলগ্ন পদ্মা নদী থেকে ৫০ কেজি ‘মা ইলিশসহ’ ওই জেলেদের আটক করা হয় বলে স্থানীয় পুলিশ জানিয়েছে। পরে ১৪ জন জেলেকে একমাস করে কারাদণ্ড এবং আরও দুই জেলেকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লৌহজং উপজেলার নির্বাহী কর্মকর্তা খালেকুজ্জামান।
মাওয়া নৌ-ফাঁড়ির এসআই নাজমুল ইসলাম জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৫০ কেজি ইলিশসহ ওই ১৬ জন জেলেকে আটক করে মাওয়া নৌ-ফাঁড়ি পুলিশের সদস্যরা।
পরে ভ্রাম্যমান আদালত আটক জেলেদের কারাদণ্ডাদেশ ও জরিমানা করেন। জব্দ করা মা ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে বলেও জানা গেছে।

/এসএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম