সৌদি আরবে নিহত মাদারীপুরের জসিমের বাড়িতে শোকের মাতম

মাদারীপুর প্রতিনিধি
৩০ অক্টোবর ২০১৬, ১৯:৩২আপডেট : ৩০ অক্টোবর ২০১৬, ১৯:৩২

সৌদি আরবে নিহত মাদারীপুরের জসিমের বাড়িতে শোকের মাতম সৌদি আরবে দুর্ঘটনায় নিহত মাদারীপুরের জসিম উদ্দিনের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। স্বজনদের কান্নায় ভারি হয়ে উঠেছে এলাকার পরিবেশ।

স্বজন ও এলাকাবাসী জানায়, মাদারীপুরের শিবচর উপজেলার কাদিরপুর ইউনিয়নের ডিক্রীরচর গ্রামের জসিম উদ্দিন ঢালী পরিবারের খরচ জোগাতে ২০১১ সালে পাড়ি জমান সৌদি আরব। তার আকস্মিক মৃত্যুতে অসহায় হয়ে পরেছে পরিবারটি। তিন সন্তান নিয়ে দিশেহারা জসিমের স্ত্রী।

নিহত জসিমের বড় ভাই নুরুল ইসলাম ঢালী, বড় মেয়ে জুই আক্তার  ছোট বোন হাসিনা বেগম জানান, শনিবার বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টার দিকে সৌদি আরবের রিয়াদের আলখারিজে ভবনের ছাদ ধসে মারা যান দুই বাংলাদেশি। তাদেরই একজন জসিম।  লাশ দ্রুত দেশে পাঠানোর দাবি জানিয়েছেন তারা।

এদিকে, সরকারিভাবে নিহতের পরিবারকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্থানীয় ইউপি সদস্যরা।

উল্লেখ্য, সৌদি আরবের রিয়াদে শনিবার (২৯ অক্টোবর) ছাদ ধসে দুই বাংলাদেশি নির্মাণ কর্মী নিহত হন।তারা হলেন কুষ্টিয়া জেলার অরুণ  ও মাদারীপুরের জসিম উদ্দিন।

আরও পড়ুন:
রিয়াদে ছাদ ধসে ২ বাংলাদেশি নিহত

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী