স্থানীয় আইনজীবীদের দাবির পরিপ্রেক্ষিতে নারায়ণগঞ্জের জেলা জজ আদালত ও ম্যাজিস্ট্রেট আদালত একসঙ্গে থাকবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘দুই আদালত একসঙ্গে রাখার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ রবিবার বিকালে নারায়ণগঞ্জ আদালতপাড়া পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্তের কথা জানান তিনি।
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে জেলা জজ কোর্টের অবস্থান। এছাড়া নারায়ণগঞ্জ শহরের পুরাতন কোর্ট এলাকায় নতুন করে ১১তলা বিশিষ্ট জুডিশিয়াল ভবন নির্মাণ করা হচ্ছে। এ নিয়ে নারায়ণগঞ্জের আইনজীবীরা দীর্ঘদিন ধরে দুটি কোর্ট আলাদা না করার পক্ষে মত দিয়ে আসছেন। তাদের ভাষ্য, দুটি কোর্ট আলাদা থাকলে আইনজীবী ও বিচারপ্রার্থীদের দুর্ভোগ হবে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু। সেখানে সমিতির কর্মকর্তাসহ অন্য আইনজীবীরা উপস্থিত ছিলেন।
/এআরএল/
আরও পড়ুন:







