গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

গোপালগঞ্জ প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০১৬, ১২:১৪আপডেট : ০২ ডিসেম্বর ২০১৬, ১২:১৪

গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ গোপালগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আক্কাস (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ২৪ জন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়ায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আক্কাস ফাল্গুনী পরিবহনের চালক বলে স্থানীয়রা জানিয়েছেন।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. সেলিম রেজা বাংলা ট্রিবিউনকে জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ফাল্গুনী পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঘোনাপাড়া নামকস্থানে সামনের ডান পাশের চাকা বিস্ফোরিত হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি গাড়িই দুমড়ে-মুচড়ে যায়। এসময় বাস ও ট্রাকের চালকসহ অন্তত ২৬ জন আহত হন।
খবর পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় বেসরকারি অ্যাম্বুলেন্সের চালকরা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে গুরুতর আহত ২৫ জনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আক্কাস নামে একজনের মৃত্যু হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

গোপালগঞ্জ সদর হাসপাতালের সহকারী পরিচালক চৌধুরী ফরিদুল ইসলাম জানান, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা বাড়তে পারে। তাদের ঢাকা ও খুলনায় পাঠানো হয়েছে।

খবর পেয়ে গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার হাসপাতালে আহতদের পরিদর্শনে আসেন ।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের