আমার কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজা হচ্ছে: সাখাওয়াত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০১৬, ১৭:৩৫আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৬, ১৭:৪৫

সাখাওয়াত হোসেন খান বিএনপি মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান অভিযোগ করেছেন, ‘আমাদের কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজা হচ্ছে। বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে।’ তিনি বলেন, ‘আমি যেখানেই গণসংযোগে যাচ্ছি, সেখানেই জনগণের প্রশ্নের মুখোমুখি হচ্ছি, জনগণ ভোট দিতে পারবে কিনা। সার্বিক দিক বিবেচনায় এখনও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি।’
বৃহস্পতিবার নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডে নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিনের উপস্থিতিতে সাখাওয়াত এসব কথা বলেন।

পোলিং এজেন্ট নিয়োগের ক্ষেত্রে সাখাওয়াত বলেন, ‘পোলিং এজেন্ট তালিকা আগে জমা দিলে প্রশাসন যদি সরকারি দলের প্রার্থীকে দিয়ে দেয় তাহলে তাদেরকে হুমকি, ভীতি প্রদর্শন করা হতে পারে বলে আশঙ্কা করছি। এ জন্য আমি নির্বাচনের দিন সকালে পোলিং এজেন্ট তালিকা জমা দিতে চাচ্ছি। এছাড়া নির্বাচনের দিন আমার কোনও পোলিং এজেন্টকে বের করে দেওয়া না হয় সে বিষয়ে দৃষ্টি রাখার আহ্বান জানাচ্ছি। সরকারি দল প্রভাব খাটিয়ে যাতে বিরোধী দলের নেতাকর্মীদের অযথা গ্রেফতার ও হয়রানি না করে সে অনুরোধ জানাচ্ছি।

সেনাবাহিনী প্রসঙ্গে সাখাওয়াত বলেন, ‘পুলিশ বাহিনী, র‌্যাব বাহিনীর প্রতি আমার আস্থা আছে। কিন্তু প্রার্থীদের অনেকেই আশঙ্কা প্রকাশ করেছেন। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে দেশপ্রেমিক সেনাবাহিনী মোতায়েনের কোনও বিকল্প নেই।’

নির্বাচন কমিশন সম্পর্কে সাখাওয়াত বলেন, ‘শেষ ভাল যার সব ভাল তার। আগে কি ঘটেছে সেদিকে আমরা তাকাতে চাই না। ভবিষ্যতে নির্বাচন যাতে প্রশ্নবিদ্ধ না হয়, নির্বাচন নিয়ে মানুষের আগ্রহ যাতে বজায় থাকে সে উদ্যোগ নির্বাচন কমিশন নেবে বলে আশা করছি।’

আরও পড়ুন:
বিএনপি স্বাধীনতাবিরোধীদের বিচার চায়, এটা কৌতুক: ওবায়দুল কাদের

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের