মির্জাপুরে নৌকা ডুবে একই পরিবারের তিনজনের মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০১৭, ১৫:৫৬আপডেট : ০৭ জানুয়ারি ২০১৭, ১৫:৫৬

টাঙ্গাইল টাঙ্গাইলের মির্জাপুরের কোনাই নদীতে নৌকা ডুবে নিখোঁজ একই পরিবারের তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে ও শনিবার সকালে তাদের লাশ উদ্ধার করা হয়।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার লতিফপুর ইউনিয়নের দক্ষিণ কদমা গ্রামে এই নৌকাডুবির ঘটনা ঘটে।  নিহতরা হলো উপজেলার টাকিয়া কদমা উত্তরপাড়া গ্রামের আনোয়ার হোসেন (২৭), তার স্ত্রী ফরিদা (২২) ও আনোয়ার হোসেনের মা ফুলখাতুন বেগম (৪৭)।

মির্জাপুর দমকল বাহিনীর ওয়ার হাউজ ইন্সপেক্টর আতাউর রহমান জানান, ফুলখাতুনের মেয়ের জামাই মারা যাওয়ায় তিনি তার ছেলেসহ ১১ জন গোড়াই ইউনিয়নের রানাশাল গ্রামে দাফন শেষে শুক্রবার রাতে ছিলিমনগর থেকে নৌকাযুগে কোনাইনদী হয়ে বাড়ি ফিরছিলেন। রাত সাড়ে ১১টার দিকে দক্ষিণ কদমা এলাকায় এসে তাদের নৌকাটি ডুবে যায়। নৌকায় থাকা অন্যরা সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও ফুলখাতুন, তার ছেলে আনোয়ার ও তার স্ত্রী ফরিদা  নিখোঁজ ছিলেন। স্থানীয়রা রাতে ফুলখাতুনের লাশ উদ্ধার করে।

পরে খবর পেয়ে মির্জাপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের নিয়ে সম্মিলিত উদ্ধার অভিযান চালিয়ে সকাল সাড়ে ৯ টার দিকে আনোয়ার ও তার স্ত্রীর লাশ উদ্ধার করে।

আরও পড়ুন- 

লিটন হত্যা নিয়ে যা ভাবেন পৌর মেয়র

/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের