নিখোঁজ হওয়ার চার দিন পর শীতলক্ষ্যায় মিললো যুবকের লাশ

গাজীপুর প্রতিনিধি
২১ জানুয়ারি ২০১৭, ১৩:১৩আপডেট : ২১ জানুয়ারি ২০১৭, ১৩:১৩

গাজীপুর গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে চার দিন আগে নিখোঁজ হন রাজন মোল্লা (২৫)। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে পৌর এলাকার ঘোনাপাড়ার অদূরে শীতলক্ষ্যা নদীতে ভেসে উঠে তার মরদেহ। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে।

নিহত রাজন মোল্লা কালীগঞ্জ উপজেলার গোলাবাড়ী গ্রামের জামান মোল্লার ছেলে। জামান মোল্লা জানান, ‘চারদিন আগে রাজন বাড়ি থেকে বের হয় নদীতে গোসল করতে যায়। কিন্তু পরে আর বাড়ি ফেরেনি। আমরা বুঝতেও পারিনি যে রাজন নদীতে নিখোঁজ হয়েছে। নিখোঁজের চার দিন পর শুক্রবার বিকালে স্থানীয়রা একটি মরদেহ দেখতে পেয়ে কালীগঞ্জ থানায় খবর দেয়। পরে কালীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মুজিবুর রহমান তার মরদেহ উদ্ধার করেন।’

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলম চাঁদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। নিখোঁজের পর পরিবারের পক্ষ থেকে থানায় কোনও সাধারণ ডায়েরি করা হয়নি।

/এফএস/ 

আরও পড়ুন- 

‘সাত খুনের বিচার হয়, তনু হত্যায় কেন নয়?’

ভুল চিকিৎসায় বাংলাদেশি শিশুর মৃত্যু, ৩ বছর পর ভুল স্বীকার ব্রিটিশ হাসপাতালের

সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের