ধামাইয়ে চোর সন্দেহে অজ্ঞাত (৩০) পরিচয়ে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। বুধবার ভোরে ধামরাইয়ের সোমবাগ ইউনিয়নের চড় ডাউটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ নিহতের লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ধামরাই থানার পরিদর্শক (ওসি, তদন্ত) দীপক চন্দ্র সাহা বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়র জানায়, ভোরে চড় ডাউটিয়া গ্রামে স্থানীয় সাইদুরের একটি মুদি দোকানে চুরির চেষ্টা করে এক যুবক। এ সময় সাইদুর বিষয়টি টের পেরে এলাকাবাসীকে জড়ো করে ওই যুবককে আটক করে। পরে স্থানীয়রা উত্তেজিত হয়ে চুরির চেষ্টা করার অভিযোগে ওই যুবককে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।
পুলিশ পরিদর্শক (ওসি, তদন্ত) দীপক চন্দ্র সাহা বলেন, লাশ ময়নাতদন্তে জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন তিনি।
/এমডিপি/







