তিন ভাইবোন খুন: অভিযুক্ত ভাইয়ের রিমান্ড শুনানি হয়নি

নরসিংদী প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৩৫আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৪৮

  নরসিংদী

নরসিংদীতে ভাইয়ের হাতে ছোট তিন ভাইবোন খুনের ঘটনায় অভিযুক্ত রুবেল মিয়ার রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়নি। বৃহস্পতিবার বিকালে তাকে নরসিংদীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলেও এক আইনজীবীর মৃত্যুতে (কোর্ট রেফারেন্স) আদালতের কার্যক্রম বন্ধ থাকায় শুনানি হয়নি। পরে আসামি রুবেলকে কোর্ট পুলিশের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আগামী শনিবার রিমান্ড আবেদনের শুনানি চেয়ে আসামি রুবেল মিয়াকে আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে পুলিশ। নরসিংদীর আদালত পুলিশের পরিদর্শক মো. দেলোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে ময়নাতদন্ত শেষে বুধবার রাতে নিহত তিন ভাইবোনের মরদেহ দাফন করা হয়েছে। এ হত্যার ঘটনায় বুধবার সন্ধ্যায় নরসিংদী সদর থানায় ছেলে রুবেলকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন পিতা আবুল কালাম।

উল্লেখ্য, মঙ্গলবার রাতে নরসিংদী সদর উপজেলার আলোকবালী পূর্বপাড়া গ্রামের আবুল কালাম মিয়ার মেয়ে মার্জিয়া বেগম (৬), মরিয়ম বেগম (৮) ও ছেলে ইয়াছিনকে (১০) শ্বাসরোধ করে হত্যা করেছে তারই দ্বিতীয় ছেলে রুবেল। এসময় বড় ভাই আতিকুর রহমানকেও কুপিয়ে আহত করা হয়। পরে এলাকাবাসীর সহায়তায় রুবেল মিয়াকে গ্রেফতার করে সদর মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত রুবেল প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর হত্যার কারণ সম্পকে কিছুই বলেনি বলে জানিয়েছে পুলিশ।

/জেবি/

আরও পড়তে পারেন: রাজশাহীতে জেএমবি সদস্য গ্রেফতার

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম