জঙ্গিবাদ এখন সারাবিশ্বের মানুষের দুঃশ্চিন্তার কারণ: রাষ্ট্রপতি

কিশোরগঞ্জ প্রতিনিধি
১৩ মার্চ ২০১৭, ২২:০৭আপডেট : ১৩ মার্চ ২০১৭, ২২:০৯

জঙ্গিবাদ এখন সারাবিশ্বের মানুষের দুঃশ্চিন্তার কারণ: রাষ্ট্রপতি জঙ্গিবাদ এখন সারাবিশ্বের মানুষের জন্য একটি বড় দুঃশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। তিনি বলেন, ‘যে সব উচ্চ শিক্ষিত যুবক ও তরুণরা জঙ্গিবাদে জড়িয়ে পরছে, তাদেরকে ওই পথ থেকে ফিরিয়ে আনতে অভিভাবকদের সচেতন হতে হবে।’

সোমবার (১৩ মার্চ) বিকালে কিশোরগঞ্জের ইটনা উপজেলার রাষ্ট্রপতি আবদুল হামিদ কলেজের ২০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাতির জনক বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ‘এক সাগর রক্তের বিনিময়ে এ দেশ স্বাধীনতা অর্জন করেছে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতার চেতনাকে লালন করে সৎ ও নিষ্ঠার সঙ্গে দেশের সেবা করতে হবে।’
নির্বাচনের ব্যাপারে আবদুল হামিদ বলেন, ‘নির্বাচন গণতন্ত্রের একটি অপরিহার্য অংশ। একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচন অনুষ্ঠানে শুধু নির্বাচন কমিশন নয়, জনগণেরও দায়িত্ব রয়েছে। জনগণকে সঠিক সিদ্ধান্ত নিয়ে নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচন করতে হবে।’
রাষ্ট্রপতি আরও বলেন, ‘শিক্ষা কেবল শিক্ষার আলো দেয় না, মানব সম্পদও তৈরি করে।’
নতুন প্রজন্ম ও শিক্ষিত জনগোষ্ঠির উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, ‘শুধু উচ্চ শিক্ষা নয় পড়াশুনার পাশাপাশি সৃজনশীল কাজেও আগ্রহী হতে হবে। তোমাদের প্রতিযোগিতার যুগে প্রতিযোগিতা করেই এগিয়ে যেতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা ও মুল্যবোধ ধারণ করে ভবিষ্যতের জন্য তৈরি হতে হবে। তাহলেই দরিদ্রমুক্ত জনগোষ্ঠি ও সোনার বাংলা তৈরি সম্ভব হবে।’

কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেন, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সোহরাব উদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, ইটনা উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, ইটনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খলিলুর রহমান খলিল, রাষ্ট্রপতি আবদুল হামিদ কলেজের অধ্যক্ষ মো. ইসলাম উদ্দিনসহ প্রমুখ।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের