গাজীপুরের টিটিটিআই পরিদর্শনে কুয়েত সশস্ত্র বাহিনীর প্রতিনিধি দল

গাজীপুর প্রতিনিধি
১৫ মার্চ ২০১৭, ১৭:০৫আপডেট : ১৫ মার্চ ২০১৭, ১৭:০৮

গাজীপুরের টিটিটিআই পরিদর্শনে কুয়েত সশস্ত্র বাহিনীর প্রতিনিধি দল কুয়েত সশ্রস্ত্র বাহিনীর দুই সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল বাংলাদেশ সেনাবাহনীর পরিচালিত গাজীপুরের ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট (টিটিটিআই) পরিদর্শন করেছেন। বাংলাদেশ সেনাবাহিনী থেকে বিভিন্ন ট্রেডের দক্ষ জনশক্তি কুয়েত সশস্ত্র বাহিনীতে চাকরির জন্য নির্বাচন ও সম্ভাব্যতা যাচাই করতে বুধবার (১৫ মার্চ) প্রতিনিধি দলটি বাংলাদেশ সফরের অংশ হিসেবে টিটিটিআই পরিদর্শন করেন।

কুয়েত সশস্ত্র বাহিনীর কর্নেল সালাহ সউদ আল আজমীরের নেতৃত্বে প্রতিনিধি দলটি টিটিটিআই-এ পৌঁছালে প্রতিষ্ঠানের প্রিন্সিপাল লে. কর্নেল (অব.) আছয়াদুর রহমান খান তাদেরকে স্বাগত জানান। দুপুরে কনফারেন্স হলে প্রতিনিধি দলকে টিটিটিআইয়ের কর্মকাণ্ডের ওপর একটি ব্রিফিং দেওয়া হয়। তারা প্রতিষ্ঠানটির প্রশিক্ষণ কার্যক্রমের প্রসংশা করেন। এ সময় প্রতিষ্ঠানের অধ্যক্ষ , উপাধ্যক্ষ, প্রশিক্ষকবৃন্দ এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের (টিটিটিআই) অধ্যক্ষ লে. কর্নেল (অব.) আছয়াদুর রহমান খান বলেন, কুয়েত সশস্ত্র বাহিনীতে আমাদের প্রতিষ্ঠান থেকে দক্ষ ও প্রশিক্ষিত জনবল নিয়োগ দিলে জনশক্তি রফতানীর নতুন দ্বার উন্মোচিত হবে। এজন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। গাজীপুরের টিটিটিআই পরিদর্শনে কুয়েত সশস্ত্র বাহিনীর প্রতিনিধি দল

প্রতিনিধি দলটি ৫দিন বাংলাদেশে অবস্থান করবেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন স্থাপনা পরিদর্শন করবেন। এসময় তারা দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নের নতুন সম্ভাব্যতা যাচাই করবেন। প্রতিনিধি দলটি টিটিটিআই পরিদর্শনের আগে গাজীপুরে অবস্থিদ বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি (বিএমটিএফ) পরিদর্শন করেন।
উল্লেখ্য, বিগত কয়েক বছর ধরে স্কিল্ড টেকনিক্যাল ম্যানপাওয়ার ইন কুয়েতের ( এসটিএমকে) আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক ও বেসামরিক কয়েক হাজার সদস্য কুয়েত সশস্ত্র বাহিনীতে চাকরি করছেন।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের