হোসেনপুর বাজারে আগুনে ২০ কোটি টাকার ক্ষতি!

কিশোরগঞ্জ প্রতিনিধি
১৮ মার্চ ২০১৭, ১৮:৪৮আপডেট : ১৯ মার্চ ২০১৭, ১৪:২৪

হোসেনপুর বাজারে আগুনে ২০ কোটি টাকার ক্ষতি! কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা সদরের হনুমান তলা এলাকায় আগুন লেগে ১২টি ব্যবসা প্রতিষ্ঠান ও ৯টি বাসা পুড়ে গেছে। শনিবার দুপুরের দিকে ওই এলাকার একটি তুলার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে অন্তত ১৫ থেকে ২০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্তরা।

কিশোরগঞ্জ, কেন্দুয়া ও গফরগাঁও থেকে যাওয়া দমকল বাহিনীর চারটি ইউনিট তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

হোসেনপুর বাজারে আগুনে ২০ কোটি টাকার ক্ষতি! অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, তুলার দোকানে আগুন লাগার পর পাশের গ্যাস সিলিন্ডারের দোকানে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় ওই দোকানের গ্যাসের সিলিন্ডার ফেটে গিয়ে আগুনের তীব্রতা মারাত্মক আকার ধারণ করে। ফলে আাশপাশের দোকান ও বাসা বাড়িতেও আগুন ছড়িয়ে পড়ে। আধা ঘণ্টা পর কিশোরগঞ্জ দমকল বাহিনীর দুটি ইউনিট ঘটনাস্থল গিয়ে আগুন নেভাতে শুরু করে। পরে নেত্রকোনার কেন্দুয়া ও গফরগাঁও উপজেলা থেকে দমকল বাহিনীর আরও দুটি ইউনিট যোগ দেয়। তিন ঘণ্টা চেষ্টার পর বেলা ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

হোসেনপুর বাজারে আগুনে ২০ কোটি টাকার ক্ষতি! কিশোরগঞ্জের জেলা প্রশাসক আজিমুদ্দিন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক তরফদার আক্তার জামীল, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এছাড়া ক্ষতিগ্রস্তদের মাঝে পাঁচ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী