গোপালগঞ্জে পদদলিত হয়ে পুণ্যার্থীর মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি
২৬ মার্চ ২০১৭, ১৫:০৩আপডেট : ২৬ মার্চ ২০১৭, ১৫:৫০

গোপালগঞ্জে পদদলিত হয়ে পুণ্যার্থীর মৃত্যু গোপালগঞ্জের কাশিয়ানীতে বারুণী স্নানোৎসবে পদদলিত হয়ে ফটিক চন্দ্র মধু (৭৫) নামে এক পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। আজ  রবিবার সকাল সাড়ে ৮টার দিকে কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ঠাকুরবাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত ফটিক চন্দ্র মধুর বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কান্দি গ্রামে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে.এম আলী নুর হোসেন পুণ্যার্থীর মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, নিহত ওই পূণ্যার্থী পায়ে হেঁটে শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের জন্ম তিথি উপলক্ষে আয়োজিত দুশ’ বছরের ঐতিহ্যবাহী বারুণী স্নানে যোগ দিতে ওড়াকান্দি ঠাকুরবাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় ঠাকুরবাড়ি সংলগ্ন ব্রিজের ওপর উঠলে মানুষের ধাক্কায় পড়ে গিয়ে তিনি পদদলিত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

খবর  পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নিহতের স্বজনরা লাশ নিয়ে যায় বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম