আমার প্রতিপক্ষ অনেক শক্তিশালী, মোকাবেলা করেই কাজ করবো: আইভী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১১ এপ্রিল ২০১৭, ১৬:৫৩আপডেট : ১১ এপ্রিল ২০১৭, ১৬:৫৪

সেলিনা হায়ৎ আাইভী (ফাইল ছবি) নারায়ণগঞ্জ সিটি করপোরেশন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘নারায়ণগঞ্জের উন্নয়নে দুই একজন বাধা সৃষ্টি করবে। তবে নারায়ণগঞ্জবাসী আমার পক্ষে আছে বলেই কাজ করার সাহস পাই। আমার প্রতিপক্ষ অনেক শক্তিশালী। তারা বাধা সৃষ্টি করবে, আমি এর মোকাবেলা করবো। সেটা চিন্তা করেই এগিয়ে যাচ্ছি।’

মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবনের সম্মেলন কক্ষে গত জানুয়ারি থেকে শুরু হওয়া শীতলক্ষ্যা ও ধলেশ্বরী নদীর সঙ্গে শহরের বাবুরাইল খাল উন্নয়ন প্রকল্পের সামাজিক প্রভাব নিরূপন বিষয়ে এলাকাবাসী, নাগরিক কমিটি, কাউন্সিলর ও সামাজিক সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় আইভী এ সব কথা বলেন।

মেয়র আইভী বলেন, ‘২০১১ সালে প্রথম সিটি করপোরেশন হওয়ার পর থেকে স্বপ্ন দেখা শুরু হয়। সব স্বপ্ন পূরণ না করতে পারলেও কিছু স্বপ্ন বাস্তবায়ন করবো। যার মধ্যে কয়েকটি বাস্তবে রূপ দিতে যাচ্ছি। আশা করি আগামী ৪ থেকে ৫ বছর যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে যতো বাধা আসুক তা মোকাবিলা করে কাজ করবোই।’

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহমুদুর রহমান হাবিব, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট এবি সিদ্দিক, আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের সভাপতি নূর উদ্দিন, কল্যানী সেবা সংস্থার নির্বাহী পরিচালক জিএম জব্বার চিশতী, নারায়ণগঞ্জ জেলা রেডক্রিসেন্ট জেলা ইউনিটের সেক্রেটারি আব্দুর রহমান লিটন, পরিবেশ অধিদফতর নারায়ণগঞ্জ জেলার পরিচালক মুজাহিদুলসহ অনেকে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের