ফরিদপুরে ২ দল ডাকাতের ‘গোলাগুলি’, নিহত ২

ফরিদপুর প্রতিনিধি
০৯ মে ২০১৭, ১১:০৪আপডেট : ০৯ মে ২০১৭, ১১:০৬

ফরিদপুর ফরিদপুর শহরতলীর কজুরী ইউনিয়নের বাইপাস সড়কের পিয়ারপুর নামক স্থানে দুই দল ডাকাতের গোলাগুলিতে দুইজন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সোমবার (৮ মে) রাত সাড়ে ৩টার দিকে এ গোলাগুলির ঘটনা ঘটে।

নিহত দুইজন হলো- ফরিদপুর শহরের শাভারামপুর এলাকার পাভেল ও কমলাপুর এলাকার সবুজ।

ফরিদপুর কোতোয়ালী থানার সেকেন্ড অফিসার বেলাল হাসান বাংলা ট্রিবিউনকে জানান, দুই দল ডাকাতের মধ্যে গোলাগুলি হচ্ছে এমন খবর পেয়ে টহল পুলিশ ঘটনাস্থলে গেলে ডাকাত দল পালিয়ে যায়। পরে সেখান থেকে দুইজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, নিহতদের আন্তঃজেলা ডাকাত হিসেবে তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় একাধিক মামলা রয়েছে। লাশ দুটি ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, ভোর চারটার দিক গুলিবিদ্ধ অবস্থায় দুইজনের লাশ পুলিশ হাসপাতাল নিয়ে আসে।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম