মুক্তিযুদ্ধের ভাস্কর্য অপসারণের প্রশ্নই ওঠে না: সেতুমন্ত্রী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৭ মে ২০১৭, ১৩:৪৪আপডেট : ২৭ মে ২০১৭, ১৩:৪৫

নারায়ণগঞ্জে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সারাদেশে মুক্তিযুদ্ধের চেতনায় নির্মিত ভাস্কর্য অপসারণ করার প্রশ্নই ওঠে না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘সরকার এক্ষেত্রে অনড় ও অটল অবস্থানে রয়েছে।’
শনিবার (২৭ মে) বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জের কাঁচপুরে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের যানজট নিরসণ এবং রাস্তা সম্প্রসারণের কাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের ওবায়দুল কাদের বলেন, ‘রোজার ঈদকে সামনে রেখে জনভোগান্তি কমাতে মহাসড়কের দুই পাশের অবৈধ স্থাপনা অপসারণ এবং পার্কিং করা ট্রাকসহ যানবাহন সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’
এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের স্মৃতি ও চেতনায় যে ভাস্কর্যগুলো স্থাপিত হয়েছে সেগুলোর সঙ্গে সুপ্রিম কোর্টের ভাস্কর্যের কোনও সর্ম্পক নেই। এগুলো অপসারণ করার প্রশ্নই ওঠে না। এসব ভাস্কর্য আছে এবং ভবিষ্যতেও সরকারি অনুদানে আরও নির্মিত হবে। এ ব্যাপারে সরকার অনড় ও অটল অবস্থানে আছে।’
এসময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) ছরোয়ার হোসেন, সোনারগাঁ থানার ওসি মঞ্জুর কাদের, কাঁচপুর হাইওয়ে থানার ওসি শরিফুল আলমসহ আরও অনেকে।
/এআর/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী