শ্রীপুরে কিশোরী ধর্ষণের অভিযোগে এক ব্যক্তি আটক

গাজীপুর প্রতিনিধি
০৬ জুন ২০১৭, ১৭:৪১আপডেট : ০৬ জুন ২০১৭, ১৭:৪১

গাজীপুর গাজীপুরের শ্রীপুরে এক কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। পুলিশ অভিযুক্ত আবুল কাশেমকে (৩৫) আটক করেছে। মঙ্গলবার সকাল ৮টার দিকে স্থানীয় দারোগারচালা এলাকায় অভিযুক্তের ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে।

আবুল কাশেমের গ্রামের বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলার কংশেরকুল এলাকায়। ওই কিশোরী অভিযুক্তের হোটেল কর্মচারী।

কিশোরীর স্বজন ও স্থানীয়রা জানান, কিশোরী অভিযুক্তের হোটেলে আয়ার কাজ করতো। সকালে কাশেম তাকে জরুরি কথা আছে বলে বাসায় যেতে বলে। পরে বাসায় গেলে তার ওপর পাশবিক নির্যাতন চালায়। কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন এসে আবুল কাশেমকে আটক করে। কিশোরীকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসদুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ অভিযুক্ত ধর্ষককে আটক করেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের