গোপালগঞ্জে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-৪

গোপালগঞ্জ প্রতিনিধি
১৯ জুন ২০১৭, ১৫:২৮আপডেট : ১৯ জুন ২০১৭, ১৬:০৭

গোপালগঞ্জের মুকসদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যাওয়া বাস (ছবি -গোপালগঞ্জ প্রতিনিধি )

গোপালগঞ্জের মুকসদপুরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে কমপক্ষে ২৫ জন। সোমবার দুপুর ২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার ছাগলছিড়ায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদুপুরের ভাঙা হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইজাজুল ইসলাম।

নিহতরা হলেন, বিআরটিসির বাস চালক আবুল সিকদার (৫০), বরগুনার কাওসার (১২) ও ভোলার মুন্নি আক্তার (১৮)। এখনো নিতহ এক জনের  (২৮) পরিচয় পাওয়া যায়নি। আহতদের মুকসুদপুর, রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে ও ফরিদপুর মেডিক্যাল কলেজ হাপাতালে পাঠানো হয়েছে।

ফরিদুপুরের ভাঙা হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইজাজুল ইসলাম জানান, মুকসুদপুর উপজেলার ছাগলছিড়ায় বরিশালগামী বিআরটিসি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা গোল্ডেন লাইন পরিবহনের  একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস দু’টির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই আবুল সিকদার (৫০) ও অজ্ঞাত যুবক (২৮)নিহত হন। আহত হন আরও ২৭ জন। খবর পেয়ে জলিলপাড় পুলিশ ফাঁড়ি ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে মুকসুদপুর ও রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাপাতালে পাঠানো হয়। রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় কাওসার ও মুন্নি আক্তারমারা যান।

ওসি জানান, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

/জেবি/

আরও পড়তে পারেন: হাতকড়াসহ পালিয়ে যাওয়া যুবক ‘গোলাগুলিতে’ নিহত

সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের