গোপালগঞ্জে দুই বাসের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬

গোপালগঞ্জ প্রতিনিধি
১৯ জুন ২০১৭, ২২:২০আপডেট : ১৯ জুন ২০১৭, ২২:২০

গোপালগঞ্জে দুই বাসের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬ গোপালগঞ্জের মুকসদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন ২৩ জন। সোমবার (১৯ জুন) দুপুর ২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার ছাগলছিড়ায় এ দুর্ঘটনা ঘটে। এসময় চারজনের প্রাণহানি ঘটে। পরে সন্ধ্যা ৬টায় বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজন মারা যান।

তারা হলেন, বরিশাল সদর উপজেলার চরকাউয়া এলাকার আব্দুল আজিজ (৭০) ও করিম সরদার (২৫)। তবে করিমের ঠিকানা পাওয়া যায়নি। বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ওয়ার্ড মাস্টার আবুল কালাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত বাকি চারজন হলেন, বিআরটিসির বাসচালক আবুল সিকদার (৫০), বরগুনার কাওসার (১২) ও ভোলার মুন্নি আক্তার (১৮) ও অজ্ঞাত আরেক নিহতের (২৮) পরিচয় পাওয়া যায়নি। আহতদের মুকসুদপুর, রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে ও ফরিদপুর মেডিক্যাল কলেজ হাপাতালে পাঠানো হয়েছে।

ফরিদুপুরের ভাঙা হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইজাজুল ইসলাম জানান, মুকসুদপুর উপজেলার ছাগলছিড়ায় বরিশালগামী বিআরটিসি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই আবুল সিকদার (৫০) ও অজ্ঞাত যুবক (২৮) নিহত হন। আহত হন ২৭ জন। খবর পেয়ে জলিলপাড় পুলিশ ফাঁড়ি ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে মুকসুদপুর ও রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে ও ফরিদপুর মেডিক্যাল কলেজ হাপাতালে পাঠানো হয়। রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় কাওসার ও মুন্নি আক্তার মারা যান। পরে রাতে বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজিজ ও করিম মারা যান।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী