গোপালগঞ্জে তালিকা থেকে বাদ পড়া মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

গোপালগঞ্জ প্রতিনিধি
২১ জুন ২০১৭, ১৩:৫৭আপডেট : ২১ জুন ২০১৭, ১৩:৫৮

গোপালগঞ্জে তালিকা থেকে বাদ পড়া মুক্তিযোদ্ধাদের মানববন্ধন গোপালগঞ্জে ভাতাপ্রাপ্ত ২৪৭ জন প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে বাদ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি ও সংবাদ সম্মেলন করেছে মুক্তিযোদ্ধারা। সদর উপজেলা মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে এ কর্মসূচি পালন করা হয়।

বুধবার (২১ জুন) বেলা ১১টার দিকে বঙ্গবন্ধু সড়কে স্থানীয় প্রেসক্লাবের সমানে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে বাদ পড়া মুক্তিযোদ্ধারা। এসময় তারা বিভিন্ন স্লোগান দেন।

মানববন্ধন শেষে বেলা ১২টার দিকে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুক্তিযোদ্ধা মো. মজিবুর রহমান।

এসময় তিনি ৭ দফা দাবি তুলে ধরে অভিযোগ করে বলেন, ‘মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ে ‍তিনজন অভিযাগকারীকে না ডেকেই ভাতাপ্রাপ্ত ২৪৭ জন প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। কোনও অভিযোগ না থাকার পরও টাকা দিতে না পারায় এসব মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে বাদ দেওয়া হলো।’

এ কর্মসূচিতে শতাধিক মুক্তিযোদ্ধারা অংশ নেন।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান