রূপগঞ্জে লেগুনা-বাসের সংঘর্ষ, পুলিশ কনস্টেবলসহ নিহত ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২২ জুন ২০১৭, ১৪:৪৮আপডেট : ২২ জুন ২০১৭, ১৫:০৭

দুর্ঘটনা ঢাকা -সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরপা এলাকায় পুলিশ বহনকারী লেগুনার সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে পুলিশের কনস্টেবল মনিরুজ্জামানসহ দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন রুপগঞ্জ থানার এসআই সাইদুজ্জামান ও কনস্টেবল দ্বিন ইসলাম। বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনিরুজ্জামান ময়মনসিংহের মুক্তাগাছার মান্নান আকন্দের ছেলে।  নিহত আরেকজন লেগুনাচালক জাহাঙ্গীর হোসেন (৩৭) কিশোরগঞ্জের সিরাজ মিয়ার ছেলে। 

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, ঈদে নির্বিঘ্নে ঘরমুখো মানুষেরা যেন যাত্রা করতে পারে সেজন্য রুপগঞ্জ থানার এসআই সাইদুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি টিম লেগুনায় চড়ে মহাসড়কে টহল ডিউটি করছিলো। তাদের গাড়িটি বরপা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পুলিশ কনস্টেবল মনিরুজ্জামান ও লেগুনার চালক নিহত হয় । গুরুতর আহত হয় এসআই সাইদুজ্জামান ও কনস্টেবল দ্বিন ইসলাম । আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের