মানিকগঞ্জে ব্যবসায়ীকে হত্যা: একজনের যাবজ্জীবন

মানিকগঞ্জ প্রতিনিধি
২৭ জুলাই ২০১৭, ১২:৪৬আপডেট : ২৭ জুলাই ২০১৭, ১৩:১০

মানিকগঞ্জ মানিকগঞ্জের সিঙ্গাইরে গরু ব্যবসায়ী আজাহার হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড  অনাদায়ে আরও ৫ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে জনাকীর্ণ আদালতে সাজাপ্রাপ্ত আসামি সাচ্চুর উপস্থিতিতে এই রায় দেন মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান খান।

এদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার ৫ আসামি-কিরমান, ফজলুল করিম, কবির, আনিস ও আলীকে বেকসুর খালাস দেওয়া হয় ।

মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ৪ অক্টোবর গভীর রাতে  ঢাকার গাবতলী গরুরহাট থেকে মানিকগঞ্জের ঘিওর উপজেলার পুখুরিয়া গ্রামে নিজবাড়িতে ফেরার পথে খুন হয় আজাহার। ঘটনার ৪ দিন পর নিহত আজাহারের স্ত্রী সিঙ্গাইর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্তপূর্বক ৬ জনকে আসামি করে ২০১৫ সালে ২৭ ফেব্রুয়ারি আদালতে চার্জশিট দাখিল করে। 

১৩ জনের সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই রায় দেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি অ্যাডভোকেট মথুরনাথ সরকার এবং আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট দেলোয়ার হোসেন। 

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম