৩ জন চিকিৎসক দিয়ে চলছে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

গাজীপুর প্রতিনিধি
০৩ আগস্ট ২০১৭, ১৭:৩৩আপডেট : ১৬ আগস্ট ২০১৭, ০৯:১৮

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাংবাদিক ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সভা গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯ চিকিৎসকের বিপরীতে চিকিৎসক রয়েছেন ছয়জন। জরুরি বিভাগের জন্য নির্ধারিত চিকিৎসক নেই। সাধারণ চিকিৎসা কর্মকর্তা দিয়ে চলছে জরুরি বিভাগের কার্যক্রম। চারটি উপস্বাস্থ্য কেন্দ্রের একটিতেও চিকিৎসা কর্মকর্তা নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হুজ্জাতুল ইসলাম পলাশ।

বৃহস্পতিবার (২ আগস্ট) বেলা সাড়ে ১১টায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে অনুষ্ঠিত সাংবাদিক ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উপর অবহিতকরণ সভায় ডা. হুজ্জাতুল ইসলাম পলাশ এসব তথ্য জানান।

তিনি জানান, আগামী ৫ আগস্ট শনিবার শ্রীপুর উপজেলার ২২৮টি কেন্দ্রের মাধ্যমে মোট এক লাখ পাঁচ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপস্যুল খাওয়ানো হবে। চিকিৎসক সঙ্কটের মধ্যেও চিকিৎসকসহ অন্য সব স্টাফদের আন্তরিক অংশগ্রহণের মাধ্যমে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সুষ্ঠুভাবে সম্পাদন সম্ভব হবে বলে দাবি করেন তিনি।

তিনি আরও জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিকিৎসক সংকটের বিষয়টি জানানো হয়েছে এবং এ সংকট সমাধানে কার্যক্রম এগিয়ে চলছে।

প্রসঙ্গত, ৬ লাখের বেশি জনসংখ্যা রয়েছে শ্রীপুর উপজেলায়। শিল্পায়িত এ জেলায় বাইরের জেলার অধিবাসীরা চাকরির সুবাদে বসবাস করছেন।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের