চলন্ত ট্রাকে গণধর্ষণের শিকার কিশোরী গাজীপুর কিশোর উন্নয়ন কেন্দ্রে

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৪ আগস্ট ২০১৭, ১৫:৩১আপডেট : ০৪ আগস্ট ২০১৭, ১৭:১৪

চলন্ত ট্রাকে গণধর্ষণের শিকার কিশোরী গাজীপুর কিশোর উন্নয়ন কেন্দ্রে

গাজীপুর থেকে নারায়ণগঞ্জে আসার পথে চলন্ত ট্রাকে গণধর্ষণের শিকার কিশোরীর (১৬) শারীরিক অবস্থা এখন ভালো। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার বিকেলে নিযার্তনের শিকার কিশোরী আদালতে ২২ ধারায় জবানবন্দি দেন। নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইসরাত জাহানের খাস কামরায় এই জবানবন্দী দেন। পরে তার আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে নিরাপত্তা হেফাজতে পাঠানো নির্দেশ দেন আদালত। বৃহস্পতিবার রাতেই তাকে গাজীপুর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার জানান,  জবানবন্দি শেষে মেয়েটিকে নিয়ে যাওয়ার জন্য তার বাবা আবেদন করেন। কিন্তু মেয়েটি পরিবারের কাছে যেতে অসম্মতি জানিয়ে তাকে নিরাপত্তা হেফাজতে পাঠানোর জন্য আবেদন করেন। পরে আদালত মেয়েটিকে নিরাপত্তা হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। কারাকর্তৃপক্ষ রাতেই তাকে গাজীপুর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠায়।

ওসি আরও জানান, নির্যাতিত কিশোরীকে জন্মের ছয় দিন পর দত্তক নেয় পরিবারটি। অভাব অনটনের সংসারে বেড়ে ওঠা মেয়েটির কিছুটা মানসিক সমস্যা ছিল। যে কারণে তিনি খুব সহজে রেগে যেতেন।  মায়ের সঙ্গে অভিমান করে প্রায়েই বাড়ি থেকে বের হয়ে যেতেন। এর আগে আরও দুই বার তিনি বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল। প্রায় দেড় বছর আগে তার বিয়ে হয়। কিন্তু সেই সংসার বেশি দিন টিকেনি।

ওসি আরও জানান, সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ মেয়েটিকে উদ্ধারের পর তার পরিবারের সঙ্গে যোগাযোগ করলে মেয়েটির বাবা নারায়ণগঞ্জে ছুটে আসেন। কিন্তু আদালতে জবানবন্দি শেষে মেয়েটি পরিবারের কাছে ফিরে না যাওয়ায় তিনি অনেকটা হতাশা নিয়েই বাড়ি ফিরে যান।

এদিকে নারায়ণগঞ্জ জেলারেল (ভিক্টোরিয়া)হাসপাতালের আবাসিক চিকিৎসক  মো.আসাদুজ্জামান মিয়া শুক্রবার দুপুরে জানান, নির্যাতনের শিকার কিশোরীর শাররিক অবস্থা আগের চেয়ে বেশ ভালো আছে। হাসপাতালে আসার পর তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। আগামী শনিবার তাকে আবার চিকিৎসকরে পরামর্শ নেওয়া জন্য বলা হয়েছে।

উল্লেখ্য গত মঙ্গলবার রাত ১০টার দিকে মায়ের সঙ্গে অভিমান করে গাজীপুর জেলার কাপাসিয়ার মনিপুর এলাকার বাড়ি থেকে বের হয়ে ওই কিশোরী চৌরাস্তা এলাকায় আসে। সে রাস্তা হারিয়ে ফেললে চৌরাস্তায় চালক মেহেদী হাসান রানা ও হেলপার সোহান তাকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে মালবাহী ট্রাকে তুলে নেয়। পথে এয়ারপোর্ট এলাকায়সহ কয়েকটি স্থানে চালক মেহেদী হাছান ও হেলপার সোহান তাকে ৩ দফায় ৬ বার ধর্ষণ করে। বুধবার সকালে সিদ্ধিরগঞ্জের গোদনাইলের এসিআই এলাকায় ট্রাকের ভেতর মেয়ে কান্নার শব্দ শুনে লোকজন এগিয়ে আসলে চালক ও হেলপার ট্রাক ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে ওই কিশোরীকে উদ্ধার ও ট্রাকটি আটক করে সিদ্ধিরগঞ্জ থানায় নিয়ে যায়। পুলিশ ট্রাকচালক মেহেদী হাসান রানা ও হেলপাড় সোহান ওরফে তুহিনকে গ্রেফতার করেছে। দুই আসামিকে চার দিনের রিমান্ড দিয়েছে আদালত।

/জেবি/

আরও পড়তে পারেন: তারামন বিবির শারীরিক অবস্থার অবনতি

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে