গাজীপুরে পঞ্চম শ্রেণির ছাত্রকে হত্যার অভিযোগ খালাতো ভাইয়ের বিরুদ্ধে

গাজীপুর প্রতিনিধি
১৮ আগস্ট ২০১৭, ০৮:৫৮আপডেট : ১৮ আগস্ট ২০১৭, ০৯:০২

গাজীপুর গাজীপুরে পঞ্চম শ্রেণির ছাত্র মাজেদুলকে (১২) হত্যার অভিযোগ উঠেছে তার খালাতো ভাইয়ের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৭ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের জরুন এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে খালাতো ভাই নূরনবী (১৫) পলাতক রয়েছে।

নিহত মাজেদুল জামালপুর সদর উপজেলার রামনগর এলাকার সুজন মিয়ার ছেলে। খালাতো ভাই নূরনবী একই উপজেলার রশিদপুর এলাকার আলাল মিয়ার ছেলে এবং স্থানীয় একটি স্কুলের ৯ম শ্রেণির ছাত্র।

জয়দেবপুর থানার কোনাবাড়ী পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আকরাম হোসেন জানান, মাজেদুল গাজীপুর সিটি করপোরেশনের জরুন এলাকায় জুলহাসের বাসায় বাবা-মার সঙ্গে ভাড়া থাকতো । সে স্থানীয় একটি স্কুলে পঞ্চম শ্রেণিতে লেখাপড়া করতো। তার বাবা-মা স্থানীয় পোশাক কারখানায় চাকরি করেন। একই এলাকায় পাশের বাসায় মাজেদুলের খালাতো ভাই নূরনবী বাবা-মার সঙ্গে ভাড়া থাকতো। বৃহস্পতিবার সন্ধ্যায় নূরনবী তার খালাতো ভাই মাজেদুলকে তাদের বাসায় ডেকে নেয়। একপর্যায়ে মাজেদুলকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করে নূরনবী পালিয়ে যায়।

এসময় স্থানীয়রা মাজেদুলের লাশ দেখে পুলিশ ও তার বাবা-মাকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরও জানান, ঘটনার পর নূরনবী পালিয়ে গেছে। তবে কী কারণে হত্যাকাণ্ড ঘটেছে তা এখানও জানা যায়নি।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান