পদ্মায় তীব্র স্রোতে বিপাকে ফেরি চলাচল, ঘাটে বাড়ছে যানজট

মানিকগঞ্জ প্রতিনিধি
১৮ আগস্ট ২০১৭, ১৮:১৫আপডেট : ১৮ আগস্ট ২০১৭, ১৮:১৫

পদ্মায় তীব্র স্রোতের মোকাবিলা করতে হিমশিম খাচ্ছে ফেরিগুলো। চলাচলরত ১৬টি ফেরির মধ্যে ইতিমধ্যে ৬টি ফেরি বিকল হয়ে পড়েছে। এছাড়া দু’টি ফেরি স্রোতের বিপরীতে চলতে না পেরে ঘাটে নোঙর করে আছে। ফলে পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচলে অচলাবস্থা দেখা দিয়েছে। শুক্রবার বিকাল পর্যন্ত ঘাটের দুই পাড়ে আটকা পড়ছে যাত্রীবাহী কোচ, মালবাহী ট্রাকসহ দেড় সহাস্রাধিক যানবাহন।

ঘাটে বাড়ছে যানজট বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা এরিয়া অফিসের ডিজিএম মো. আজমল হোসেন জানান, তীব্র স্রোতের কারণে ফেরি চলাচলে স্বাভাবিকের চেয়ে প্রায় দ্বিগুণ সময় লাগছে। কয়েকটি ফেরি মেরামতে থাকায় ঘাটে ট্রিপের সংখ্যাও প্রায় অর্ধেকে নেমে এসেছে। এ কারণে উভয় ঘাটেই যানবাহনগুলোকে পারাপারের জন্য দীর্ঘসময় অপেক্ষায় থাকতে হচ্ছে।

ফেরি সেক্টরের দায়িত্বশীল সূত্র জানায়, এই মুহূর্তে পাঁচটি রো-রো, তিনটি ইউটিলিটি ও দুটি কে-টাইপ ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। এছাড়া মেরামতের জন্য পাটুরিয়া ঘাটের ভাসমান কারখানা মধুমতিতে রাখা হয়েছে ছয়টি ফেরি। সেগুলো হলো মতিউর রহমান, হামিদুর রহমান, শাহ জালাল নামের রো-রো ফেরি ও চন্দ্রমল্লিকা, শাপলা-শালুক এবং রজনীগন্ধা।

শুক্রবার বিকাল পাঁচটার দিকে সর্বশেষ পরিস্থিতি জানতে কথা হয় ডিজিএম আকমল হোসেনের সঙ্গে। তিনি বলেন, ‘পাটুরিয়া ঘাটে তিন শতাধিক পণ্যবাহি ট্রাক ও প্রায় শতাধিক যাত্রীবাহী দূরপাল্লার কোচ পারের অপেক্ষায় রয়েছে। অন্যদিকে, দৌলতদিয়া ঘাটে দুই শতাধিক মালবাহী ট্রাক ও প্রায় শ’খানেক যাত্রীবাহী কোচ ফেরির অপেক্ষা করছে।’

বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাটের নির্বাহী প্রকৌশলী এনামুল হক অপু জানান, হামিদুর রহমান নামে রো-রো ফেরিটি সচল থাকলেও পদ্মার তীব্র স্রোতের বিপরীতে তা চলতে পারছে না। এছাড়া বাকি ফেরিগুলোয় যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ঘাটের ভাসমান কারখানায় সেগুলোর মেরামতের কাজ চলছে। দ্রুত সময়ের মধ্যে কয়েকটি ফেরি ঠিক করে যানবাহন পারাপারের জন্য নামানো সম্ভব হতে পারে।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের