শ্রীপুরে উড়াল সেতুর ওপর থেকে মৃতদেহ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি
১৯ আগস্ট ২০১৭, ১১:৩৭আপডেট : ১৯ আগস্ট ২০১৭, ১১:৩৭

গাজীপুর গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তার উড়াল সেতুর ওপর থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৪০) মৃতদেহ উদ্ধার করেছে মাওনা হাইওয়ে থানা পুলিশ। শনিবার (১৯ আগস্ট) সকাল ৬টার দিকে পথচারীদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ওই মৃতদেহ উদ্ধার করে।  

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তার উড়াল সেতুর ওপরে একজনের মৃতদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশে খবর দেয়। পরে পুলিশ সকাল ৬টার দিকে মৃতদেহটি উদ্ধার করে মাওনা হাইওয়ে থানায় নিয়ে আসে। নিহত ব্যক্তির পরনে লুঙ্গি ও গায়ে শার্ট ছিল। তার কোমড়ের নিচের অংশ থেঁতলে থাকা অবস্থায় পাওয়া গেছে। নিহতের পরিচয় না পাওয়ায় লাশটি অজ্ঞাত হিসেবে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিক্যাল কলেজে পাঠানো হবে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি আরও জানান, নিহত ব্যক্তিকে বিভিন্ন সময় উড়াল সেতুর আশপাশে চলাচল করতে দেখা গেছে। এই ব্যক্তি একজন মানসিক প্রতিবন্ধী। ধারণা করা হচ্ছে উড়াল সেতুর ওপর শুয়ে থাকা অবস্থায় রাতের কোনও এক সময় দ্রুতগামী কোনও যানবাহন তার ওপর দিয়ে হয়তো চলে গেছে। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

/এফএস/ 

আরও পড়ুন- নওগাঁয় ট্রাক খাদে পড়ে নিহত-৬

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ