ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণ-পূর্বাঞ্চলের রেল যোগযোগ বন্ধ

টাঙ্গাইল সংবাদদাতা
২০ আগস্ট ২০১৭, ১০:৩৭আপডেট : ২০ আগস্ট ২০১৭, ১৩:২৮

টাঙ্গাইলের কালিহাতীতে রেলসেতুতে ধস (ছবি: প্রতিনিধি)
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় পৌলি নদীর ওপর রেলসেতুর একাংশের মাটি বন্যার পানিতে ধসে গেছে। এই ঘটনার পর ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণ-পূর্বাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

টাঙ্গাইল রেলওয়ে স্টেশন মাস্টার মো. জালালউদ্দিন জানান, আজ রবিবার (২০ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকা পার হয়। এরপরই মাটি ধসে যাওয়ার বিষয়টি নজরে আসে। রেলসেতুর দক্ষিণ পাশে প্রায় ২০ ফুট এলাকার মাটি ধসে। টাঙ্গাইলের কালিহাতীতে রেলসেতুতে ধস (ছবি: প্রতিনিধি)

পৌলি রেলসেতুর কাছে নীলফামারী থেকে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস, বঙ্গবন্ধু সেতুর পূর্ব স্টেশনে ঢাকাগামী রংপুর এক্সপ্রেস, বঙ্গবন্ধু সেতুর পশ্চিম স্টেশনে দিনাজপুর থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেস এবং ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনগুলো জয়দেবপুর রেলস্টেশনে আটকা পড়ে আছে। টাঙ্গাইলের কালিহাতীতে রেলসেতুতে ধস (ছবি: প্রতিনিধি)

সকালে পাকশী ও ঢাকা থেকে রেলওয়ের প্রকৌশল বিভাগের কর্মীরা সেতুর মেরামতকাজের জন্য রওনা দিয়েছেন বলে জানা গেছে। 

/এফএস/ 

আরও পড়ুন- কৃষিঋণ পৌঁছাচ্ছে না কৃষকের হাতে

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম