তপন হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

নরসিংদী প্রতিনিধি
২২ আগস্ট ২০১৭, ১৫:৪৩আপডেট : ২২ আগস্ট ২০১৭, ১৫:৪৩

আইন-আদালত নরসিংদীর রায়পুরায় সাদিকুর রহমান তপন নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার দায়ে পাঁচ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়। মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শাহীন উদ্দিন এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন রায়পুরা উপজেলার হাসনাবাদ গ্রামের  আব্দুল বাসেদ এর ছেলে মিজানুর রহমান ও মোস্তফা মিয়া, আব্দুল আলীর ছেলে ফিরোজ মিয়া, কাশেম আলীর ছেলে আসাদ মিয়া ও আবু নাঈম মিয়ার ছেলে মকবুল হোসেন। আসামিদের মধ্যে তিনজন পলাতক রয়েছেন। নরসিংদী আদালত পুলিশের পরিদর্শক মো. ফখরুদ্দিন ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ১৯৯২ সালের ১৩ অক্টোবর রায়পুরার হাসনাবাদ গ্রামের সাদিকুর রহমান তপন নিখোঁজ হন। পরদিন সকালে একই গ্রামের একটি ফসলি জমিতে তার রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় নিহত তপনের চাচা নূর মোহাম্মদ সরকার বাদী হয়ে ১২ জনকে আসামি করে রায়পুরা থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ দীর্ঘ তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত সাক্ষ্যপ্রমাণ ও আসামিদের স্বীকারোক্তি মোতাবেক হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং বাকি আসামিদের খালাস দেন।

আরও পড়ুন:

ষোড়শ সংশোধনী নিয়ে কোনও বক্তব্য নয়: এরশাদ

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম