কোরবানির ঈদে জঙ্গি হামলার কোনও তথ্য নেই: আইজিপি

নারায়ণগঞ্জ প্রতিনিধি
৩১ আগস্ট ২০১৭, ১৫:৪৭আপডেট : ৩১ আগস্ট ২০১৭, ১৬:০৩

নারায়ণগঞ্জে পুলিশের মহাপরিদর্শক শহীদুল হক পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেছেন, ‘আসন্ন ঈদুল আজহায় দেশে জঙ্গি হামলার সুনির্দিষ্ট কোনও তথ্য নেই। তারপরও এসব চিন্তা মাথায় রেখেই সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। তাই ঈদ জামাত নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।’

বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট পরিস্থিতি পরিদর্শন শেষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা টোল প্লাজা এলাকায় আইজিপি এসব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজপি শহীদুল হক বলেন, ‘ঈদ শেষে রাজধানীমুখি মানুষের নিরাপত্তার জন্য সড়ক, মহাসড়কে হাইওয়ে ও জেলা পুলিশ মোতায়েন থাকবে।’

আরেক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘ঈদের সময় রাজধানী ছেড়ে যাবে অনেক লোকজন। এদের বাড়িঘর ও মাকের্টে নিরাপত্তা ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট আবাসিক ও মার্কেট নিয়োজিত বেসরকারি নিরাপত্তারক্ষী, সিসিটিভি ফুটেজ এবং সংশ্লিষ্ট থানা পুলিশ সমন্বয় করে নিরাপত্তা ব্যবস্থা করবে।’

তিনি বলেন, ‘দেশের কোনও সড়কে এবার যানজট নেই। মানুষ শান্তিপূর্ণভাবে কোনও প্রকার ভোগান্তি ছাড়াই বাড়ি যেতে পারছে।’

আইজিপি আরও বলেন, ‘দুর্ঘটনা রোধে পরিবহন মালিক শ্রমিকদের সঙ্গে কথা বলেছি। তাদের সচেতনতা বৃদ্ধি ও প্রশিক্ষণের ব্যবস্থা করেছি।’

তিনি বলেন, ঈদে শেষে পরিবহন মালিকরা ড্রাইভারদের ছুটি দিয়ে দেয়। ওই সময় হেলপাররা গাড়ি চালায়, আবার অনেক সময় অতিরিক্ত গতিতে গাড়ি চালায়। এসব বন্ধ করতে পারলে দুর্ঘটনা কমে আসবে।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি সফিকুল ইসলাম, হাইওয়ে পুলিশের ডিআইজি আতিকুর রহমান, অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আলী মিয়া, আবুল কামাল আজাদ সিদ্দিকী, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মঈনুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরও পড়ুন:
চাপ নেই পাটুরিয়া ফেরি ঘাটে  

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের