মানিকগঞ্জের সিংগাইরে তুচ্ছ ঘটনায় এক নারীকে কুপিয়ে হত্যা

মানিকগঞ্জ প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০১৭, ১৩:১৩আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৭, ১৩:১৪

মানিকগঞ্জের সিংগাইরে তুচ্ছ ঘটনায় এক নারীকে কুপিয়ে হত্যা

মানিকগঞ্জের সিংগাইরে ছাগলে শিম গাছ খাওয়ার ঘটনার জের ধরে পারুল বেগম (৫০) নামের এক নারীকে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে হত্যা করেছে। বুধবার ভোরে সাভারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পারুল বেগম সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের বাহাদিয়া গ্রামের সাইদুর রহমানের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন সিংগাইর থানা পুলিশের ওসি খন্দকার ইমাম  ।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইমাম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার সন্ধ্যায় প্রতিবেশী জজ আলির ছেলে জসিমের বাড়ির ছাগল পারুল বেগমের শিম গাছ খেয়ে ফেলে।

এ বিষয়টি নিয়ে পারুল বেগমের সঙ্গে জাহিদের পরিবারের লোকজনের কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে জাহিদের লোকজন পারুলের ওপর দেশিয় অস্ত্র নিয়ে হামলা চালায়।এসময় তারা পরুলকে কুপিয়ে গুরুতর আহত করে। পরিবারের লোকজন পারুলকে উদ্ধার করে সাভারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। এরপর বুধবার ভোরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সিংগাইর থানার ওসি জানান, মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর পক্রিয়া চলছে। এ ঘটনায় সিংগাইর থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে ওসি জানান।

আরও পড়তে পারেন: হবিগঞ্জে টিপু হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

Send

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের