আড়াইহাজারে পানির বালতিতে পড়ে এক বছরের শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৮ অক্টোবর ২০১৭, ১৯:৩০আপডেট : ১৮ অক্টোবর ২০১৭, ১৯:৪০

নারায়ণগঞ্জ

 নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাসায় রাখা পানির বালতিতে পড়ে আঞ্জুম নামে এক বছরের শিশুর মৃত্যু  হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) দুপুর ২টার দিকে আড়াইহাজার উপজেলার ব্রাহ্মণদী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আড়াইহাজার থানার ওসি এম এ হক বিষয়টি নিশ্চিত করেছেন।

শিশুর মা এ্যানি জানান, তিনি আড়াইহাজারের একটি প্রাইমারি স্কুলের চাকরি করেন। এ কারণে তিনি প্রতিদিন তার মেয়েকে বাবার বাসা রেখে যান। ওই সময়টা তার মেয়ে নানি ও খালার কাছে থাকে। বুধবারও তিনি আঞ্জুমকে  রেখে স্কুলে গেলে সে তার নানি ও খালার চোখ ফাঁকি দিয়ে বালতিতে রাখা পানিতে পড়ে যায়। পরে আঞ্জুমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত আঞ্জুম  মাতুয়াইল এলাকার তুষার মিয়ার মেয়ে।

আড়াইহাজার থানার ওসি এম এ হক জানান,  এ নিয়ে পরিবার কোনও মামলা করেনি। পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ দিয়ে দেওয়া হয়েছে।   

 আরও পড়ুন: চট্টগ্রামে মাদক মামলায় চার জনের সাজা

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের