রূপগঞ্জে নিখোঁজ মাদ্রাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৪ অক্টোবর ২০১৭, ০৩:০৭আপডেট : ২৪ অক্টোবর ২০১৭, ০৩:০৭

লাশ উদ্ধার নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজের দুই দিন পর জোনায়েদ (১০) নামে এক মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকালে রূপগঞ্জের তারাবো এলাকার নোয়াপাড়ার ফয়সাল টেক্সটাইল মিলের পেছন থেকে তার লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, জোনায়েদ গত দুইদিন ধরে নিখোঁজ ছিলো। সোমবার বিকালে ফয়সাল টেক্সটাইল মিলের শ্রমিকরা গন্ধ পেয়ে বিষয়টি মিলের মালিককে জানায়। পরে টেক্সটাইল মিলের মালিক ফ্যাক্টরির পেছনে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ওসি আরও জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে জোনায়েদ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। দুই দিন আগে টানা বৃষ্টিপাতের সময় সে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়েছিলো। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের