জেলা প্রশাসকের মোবাইল নম্বর ক্লোন করে চাঁদাবাজির অভিযোগ

মানিকগঞ্জ প্রতিনিধি
০৩ নভেম্বর ২০১৭, ১৯:৫৭আপডেট : ০৩ নভেম্বর ২০১৭, ২০:০২

মানিকগঞ্জ মানিকগঞ্জ জেলা প্রশাসকের অফিশিয়াল মোবাইল নম্বর ক্লোন করে এক সরকারি কর্মকর্তার কাছে চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে। শুক্রবার (৩ নভেম্বর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। জেলা প্রশাসক নাজমুছ সাদাত সেলিম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি অতিরিক্ত জেলা প্রশাসককে অবহিত করে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

নাজমুছ সাদাত সেলিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শুক্রবার সকালে আমার মোবাইল নম্বর ক্লোন করে মানিকগঞ্জ পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. রঞ্জিত কুমার মণ্ডলের কাছে ফোন করা হয়। মন্ত্রণালয় থেকে একটি প্রকল্প এনে দেওয়া হবে— এমন কথা বলে প্রতারকরা ২০ হাজার টাকা চান তার কাছে।’

পরে রঞ্জিত কুমার বিষয়টি জেলা প্রশাসককে জানালে তিনি অতিরিক্ত জেলা প্রশাসককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন। এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক।

মানিকগঞ্জ পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. রঞ্জিত কুমার মণ্ডল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শুক্রবার সকাল ১১টার দিকে ডিসি সাহেবের (জেলা প্রশাসক) মোবাইল নম্বর থেকে ফোন আসে। আমাকে বলা হয়, জেলায় একটি প্রকল্পের কাজ আসবে। এজন্য আপাতত কিছু টাকা দরকার। পরে ০১৭৯৬১৪৭২৬৯ নম্বরটি দিয়ে আমাকে বলা হয়, এটি মন্ত্রণালয়ের জনৈক আব্দুর রাজ্জাকের নম্বর। তার সঙ্গে কথা বলে যেন বিকাশে টাকা পাঠিয়ে দেই। পরে আমি ঘটনাটি জেলা প্রশাসককে জানাই। তিনি এ বিষয়ে আইনি ব্যবস্থা নিচ্ছেন।’

আরও পড়ুন- জেলা প্রশাসকের মোবাইল ফোন নম্বর ক্লোন করে প্রতারণার চেষ্টা

/এসএসএ/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের