৪০০ ফুট ওপর থেকে বালুর মাঠে আছড়ে পড়ে হেলিকপ্টারটি

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৪ নভেম্বর ২০১৭, ২০:০৭আপডেট : ১৪ নভেম্বর ২০১৭, ২০:১৪

রূপগঞ্জে বিধ্বস্ত হওয়া হেলিকপ্টার (ছবি: প্রতিনিধি) যান্ত্রিক ত্রুটির কারণে দ্রুত অবতরণের চেষ্টা করেছিল পারটেক্স এভিয়েশনের একটি হেলিকপ্টার। তবে অবতরণের সময় নিয়ন্ত্রণ হারান চালক। প্রায় ৪০০ ফুট ওপর থেকে নিচে বালুর মাঠে আছড়ে পড়ে হেলিকপ্টারটি। আহত হন হেলিকপ্টারের তিন আরোহী। নারায়ণগঞ্জের রূপগঞ্জে আজ মঙ্গলবার এই ঘটনা ঘটে। মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার পূর্ব কলাতলী এলাকার আমেরিকান সিটির বালুর মাঠে এ হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন জানান, এই ঘটনায় হেলিকপ্টারের পাইলট কর্নেল (অব.) মিজান (৪৬), কো-পাইলট স্কোয়াড্রন লিডার (অব.) জিয়া ইসলাম (৩৮) এবং প্রকৌশলী ফররুখ আহমেদ (৪৫) আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে।   রূপগঞ্জে বিধ্বস্ত হওয়া হেলিকপ্টার (ছবি: প্রতিনিধি)

পারটেক্স গ্রুপের এই হেলিকপ্টারের দায়িত্বে থাকা প্রধান প্রকৌশলী এয়ার ফোর্সের সাবেক স্কোয়াড্রন লিডার মহিউদ্দিন আহমেদ জানান, হেলিকপ্টারটি মেরামত করা হয়েছিল। মঙ্গলবার বিকাল ৩টার পর তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারটি পরীক্ষামূলক উড্ডয়ন করে। উড্ডয়নের কিছুক্ষণ পরই যান্ত্রিক ক্রটি দেখা দিলে পাইলট দ্রুত অবতরণের চেষ্টা করেন। বিকাল সাড়ে ৩টার দিকে হেলিকপ্টারটি প্রায় ৪০০ ফুট উঁচু থেকে পূর্বকলাতলী এলাকার আমেরিকান সিটির বালুর মাঠে বিধ্বস্ত হয়। হেলিকপ্টারে থাকা পাইলট মিজান, কোপাইলট জিয়া ইসলাম ও ইঞ্জিনিয়ার ফররুখ আহমেদ আহত হন। বিকাল পৌনে ৪টার দিকে অপর একটি উদ্ধারকারী হেলিকপ্টার এসে আহতদের ঢাকার সিএমএইচ হাসপাতালে নিয়ে যায়।

ওসি মো. ইসমাইল হোসেন আরও জানান, বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারটি এখনও ঘটনাস্থলেই আছে। এটি পরে তেজগাঁও বিমানবন্দরে পাঠানো হবে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের