রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এএসআইয়ের মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি
২৩ নভেম্বর ২০১৭, ২০:৪৩আপডেট : ২৩ নভেম্বর ২০১৭, ২০:৪৩

বিদ্যুৎস্পৃষ্ট

রাজবাড়ীতে পতাকার টানানোরা পাইপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মঞ্জুরুল ইসলাম (৫০) নামে পুলিশের এক এএসআইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে জেলার কালুখালী উপজেলার মহেন্দ্রপুর পুলিশ ফাঁড়িতে এ দুর্ঘটনা ঘটে।

এএসআই মঞ্জুরুল ইসলাম গোপালগঞ্জ জেলার বাসিন্দা। তিনি রাজবাড়ী পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন। তার অকাল মৃত্যুতে জেলা পুলিশ সুপার সালমা বেগম পিপিএম গভীর শোক প্রকাশ করেছেন। পাশাপাশি জেলার সব পুলিশ সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

রাজবাড়ী পুলিশ লাইন্সের আরআরআই (পরিদর্শক) মো. আব্দুল মান্নান মিয়া জানান, বৃহস্পতিবার বিকেলের পতাকার পাইপ এর কাজ করতে গিয়ে এএসআই মঞ্জুরুল ইসলাম বিদ্যুতস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করে দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রোকসানা খাতুন জানান, পুলিশ সদস্য মঞ্জুরুল ইসলামকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম হাসপাতালের জরুরি বিভাগে মৃত পুলিশ সদস্য মঞ্জুরুল ইসলামকে দেখতে এসে জানান,  মহেন্দ্রপুর ফাঁড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পরই রাজবাড়ী পুলিশ লাইন্সের আরআরআই (পরিদর্শক) মো. আব্দুল মান্নান মিয়া তাকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। কিন্তু চিকিৎসক জানিয়েছেন হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: নাটোরে ছয় দিন ধরে মাদ্রাসা ছাত্র নিখোঁজ

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী