গাজীপুরের শ্রীপুরে পানিতে ডুবে ইকরা (৫) নামে এক শিশু নিহত হয়েছে। সোমবার (২৭) বিকালে শ্রীপুর পৌর এলাকার কেওয়া পশ্চিমখণ্ড গ্রামে এ ঘটনা ঘটে। মাওনা চৌরাস্তার আলহেরা হাসপাতালের চিকিৎসক ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
নিহত ইকরা পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের জসিম উদ্দিনের ছেলে।
নিহতের বাবা জসিম উদ্দিন জানান,সোমবার বিকালে ইকরা তার বন্ধুদের সঙ্গে বাড়ির পাশে খোলা মাঠে খেলতে যায়। সন্ধ্যায় বাড়িতে না ফেরায় সবাই তাকে খুঁজতে থাকে। পরে তাকে মাঠের পাশের পুকুরের পানিতে ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুকুর থেকে ইকরাকে উদ্ধার করে মাওনা চৌরাস্তার আলহেরা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসক ফারুক হোসেন জানান, ইকরাকে স্বজনেরা হাসপাতালে নিয়ে আসার আগেই সে মারা যায়।







