সিদ্ধিরগঞ্জে পরিবহন চালক-হেলপারদের প্রশিক্ষণ কর্মশালা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৯ নভেম্বর ২০১৭, ০৩:৫০আপডেট : ২৯ নভেম্বর ২০১৭, ০৩:৫০

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের শিমরাইলে পরিবহন সেক্টরে শৃঙ্খলা রক্ষা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও যাত্রীসেবার মান উন্নয়নে পরিবহন চালক ও হেলপারদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় জেলা ট্রাফিক বিভাগের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মশালা কর্মশালার উদ্বোধন করেন- নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. মতিয়ার রহমান। কর্মশালায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) আব্দুর রশিদ, টিআই (প্রশাসন) মোল্লা তাসলিম হোসেন, টিআই শরিফ উল ইসলাম ও টিআই গোলাম মোস্তফা প্রমুখ। কর্মশালায় জেলার বিভিন্ন এলাকার পাঁচ শতাধিক পরিবহন চালক ও হেলপার অংশ নেন।

অতিরিক্ত পুলিশ সুপার মো. মতিয়ার রহমান বলেন, ‘দুর্ঘটনারোধে গাড়ির চালক ও হেলপারদের সবসময় সতর্ক থাকতে হবে। পাশাপাশি যাত্রী, চালক ও পথচারীরা যাতে কোনও দুর্ঘটনার শিকার না হয় সে বিষয়টি বিবেচনায় এনে গাড়ি চালাতে হবে।’ এছাড়া অতিরিক্ত গতিতে গাড়ি না চালানো, ওভারটেকিং এড়িয়ে চলার জন্যও চালক ও হেলপারদের প্রতি আহ্বান জানান তিনি।

/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের